নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।সিরিজের শেষ ম্যাচে আজ ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ রানে হেরেছে ফিঞ্চের দল।
সিরিজ হারার সাথে একটি দুঃসংবাদ যোগ হয়েছে তা হলো শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় হাঁটুর চোটে পড়েছেন অজি অধিনায়ক। বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। যে কারণে এদিনের ম্যাচটিতে ফিঞ্চের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ফিঞ্চ না থাকলে ম্যাথু ওয়েডকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিতে দেখা যাবে। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, ফিঞ্চ এই সিরিজের আগে থেকেই হাঁটুর চোটে ভুগছিলেন।
ফিঞ্চের চোটে অস্ট্রেলিয়ার ইনজুরির বহর আরও বড় হয়েছে। এর আগে বেন ম্যাকডারমট ও অ্যাস্টন আগার চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের শেষ ভাগে খেলতে পারেননি।
