নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দুর্বল দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পূর্ণশক্তির পাকিস্তানকে ৩১ রানে হারিয়ে জয়ের দেখা পেল পাকিস্তান। নিজেদেরকে আরো একবার ‘আনপ্রেডিক্টেবল’ প্রমাণিত করেছেন বাবর আজমরা।
নটিংহ্যামে স্বগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি-২০’র ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের দলীয় ইনিংস গড়ে সফরকারী পাকিস্তান। টসে জিতে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে পাকিস্তান। উড়ন্ত সূচনা পায় বাবর-রিজওয়ান জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ১৫০ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উভয়েই।
রিজওয়ান ৪১ বলে ৬৩ রান করে আউট হন। বাবর আউট হয়েছেন ব্যক্তিগত ৮৫ রানের মাথায়। ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার।
— Pakistan Cricket (@TheRealPCB) July 16, 2021
শেষের দিকে শোয়েব মাকসুদের ৭ বলে ১৯, ফখর জামানের ৮ বলে ২৬, হাফিজের ১০ বলে ২৪ রানে ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে। যেটি তাদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৫ রান ছিল পাকিদের সর্বোচ্চ রানের ইনিংস।
জবাবে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় ৪৮ রানে পাওয়ার প্লের মাঝে মালান(১), জনি বেয়ারস্টো (১১), মঈন আলীর(১) উইকেট হারায় স্বাগতিকরা। ইংল্যান্ডকে আশা দেখান জেসন রয়কে নিয়ে শতক হাকানো লিয়াম লিভিংস্টোন। মাত্র ৪৩ বলে ১০৩ করেন এই ডান-হাতি ব্যাটার। রয় আউট হন ৩২ রানে।
শেষের দিকে মরগান ১৬, লুইস গ্রেগরি ১০, উইলি ১৬ রানে আউট হবার পর সবকটি উইকেট হারায় ইংলিশরা। ফলে ৩১ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ৩ উইকেট পেয়েছেন শাদাব খানও।
