সিমি সিংয়ের বিশ্ব রেকর্ডও হার এড়াতে পারলো না আয়ারল্যান্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যাচের ওয়ানডে সিরিজ একটি-একটি করে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা জেতায় শুক্রবারের শেষ ম্যাচটি হয়ে গিয়েছিল অলিখিত ফাইনাল। সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে দ.আফ্রিকার দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৬ রান করেদক্ষিণ আফ্রিকা।

যেখানে জানেমান মালান ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৭* এবং কুইন্টন ডি কক খেলেন ১২০ রানের ইমিংস। জাবাব দিতে নেমে সব কটি উইকেট হারিয়ে ২৭৬ করে স্বগাতিক আয়ারল্যান্ড । তারা ম্যাচ হেরেছে ৭০ রানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আয়ারল্যান্ডের ইনিংসে ব্যাট হাতে ৮ নাম্বারে নামা ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং করেছেন বিশ্ব রেকর্ড। ওয়ানডেতে ৮ অথবা ৮ এর নিচে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান হলেন সিমি সিং। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ নম্বরে নেমে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।

ওয়ানডেতে আট অথবা তার নিচে ব্যাটিং নেমে সর্বোচ্চ স্কোরঃ

১০০* – সিমি সিং (আয়ারল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২১
৯৫* – ক্রিস ওকস (ইংল্যান্ড) বনাম শ্রীলঙ্কা, ২০১৬
৯৫* – স্যাম কুরান (ইংল্যান্ড) বনাম ভারত, ২০২১
৯২* – আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ভারত, ২০১২
নাথান কুল্টার-নিল (অস্ট্রেলিয়া) বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৯

দক্ষিণ আফ্রিকার জয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন সবাই। ৩ টি করে উইকেট নিয়েছেন তাবরেজ শামসি, অ্যান্ডিলে পেহলুকওয়ায়ো। দুইটি কেশভ মহাজার একটি করে নিয়েছেন অ্যানরিখ নরকিয়া এবং লিজাড উইলিয়ামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »