ভালো আছেন লিটন, খেলতে পারবেন পরের ম্যাচে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ে বিপক্ষে সিলেটে ১৭৬ রান করার রানের দেখা পাচ্ছিলেন না লিটন কুমার দাস। এর পরে শেষ ১৩ ম্যাচে লিটনের ইনিংস গুলো ছিল যথাক্রমে ১৪, ২২, ০,১৯, ০, ২১, ০, ২৫। তবে অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েই দ্যুতি ছড়ালেন লিটন। সুযোগ পেয়েই তুলে নিয়েছেন শতক।

এক পাশ থেকে সতীর্থদের যাওয়া আসা দেখেছেন। কিন্তু নিজে টলে যাননি। বৈরি কণ্ডিশনে খেলেছেন ১১৪ বলে ১০২ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। যার ফলেই সাকিবের ৫ উইকেট ছাপিয়ে ম্যাচ সেরা সেই লিটনই।

তবে চিন্তা বাড়িয়েছিল লিটনের চোট। ব্যাটিং ইমিংসে চোট পাওয়া লিটন নামেননি ফিল্ডিংয়ে। তার পরিবর্তে গ্লভস হাতে নেমেছিলেন নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে লিটন জানালেন, তিনি এখন ভালো আছেন।

লিটন বলেন, “আমি সত্যিই খুশি। প্রথমদিকে পিচ বোলারদের সাহায্য করেছিল তবে আমি প্রথম ১৫-২০ ওভার ভালভাবে সামলাতে পেরেছিলাম । এর পরে উইকেটে ব্যাট করা সহজ ছিল। মাহমুদউল্লাহ (রিয়াদ) আমাকে ভাল সমর্থন দিয়েছিলেন। আমি এখন ভাল আছি।”

“লিটনের এমন ইনিংসে বেশ খুশি অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি মনে করি জিম্বাবুয়ে প্রথম ১৫ ওভারে দারুণ বোলিং করেছে। তবে লিটন এবং মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছেন এবং তারপরে আফিফ সত্যিই অসাধারণ ছিলেন।

আপনি যদি আপনার পরিকল্পনা মুতাবেক বোলিং না করেন তবে উইকেট আপনাকে সাহায্য করবে না। মিরাজও ভাল ব্যাটিং করেছে। কারণ আমরা তখন দ্রুত দুটি উইকেট হারিয়েছিলাম। ওভাবে চললো আরো ২০-৩০ রান কম হতে পারতো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »