নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগেই ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন দীপক হুডা। এমনকি ক্রুনালের বিপক্ষে সেই অভিযোগের কারণে নিষিদ্ধ হতে হয়েছিল তাঁকে। এবার নতুন মৌসুম শুরুর আগে পুরাতন দল বারোদা ছাড়লেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বারোদা ছেড়ে রাজস্থানে যোগ দিচ্ছেন হুডা। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব অজিত লেলে।
হুডার এমন কাণ্ডে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দাঁড়িয়েছেন ইরফান পাঠান। হুডার চলে যাওয়ার বারোদার জন্য বিশাল ক্ষতি বলে দাবি করেছেন ভারতের সাবেক এই পেসার। বারোদার সাবেক ক্রিকেটার হিসেবে এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন তিনি।
ইরফান লিখেছেন,’‘জাতীয় দলে সুযোগ পেতে চলেছে এমন আর কত ক্রিকেটারকে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হারাবে? দীপক হুডার ছেড়ে চলে যাওয়ায় বরোদার বিশাল ক্ষতি হয়ে গেল। ও এখনো এখানে দশ বছরের সার্ভিস দিতে পারতো। কারণ ওর বয়স অল্প। বারোদার ক্রিকেটার হিসাবে সত্যিসত্যি হতাশ লাগছে।”
