নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না পেসার হাসান আলির। ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ট্রেন্ট ব্রিজে অনুশীলন করে পাকিস্তান।আর যেখানে অনুশীলন করার সময় বাঁ পায়ে চোট পান হাসান। বিশ্রামে রাখতেই মূলত তাঁকে প্রথম ম্যাচে খেলাতে চায় না দলটি।
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মমেন্স করেছেন হাসান। যেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ২০১৭ সালের পর ওয়ানডেতে এটিই তাঁর প্রথম ৫ উইকেট।
