নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন বাদেই ভারত-শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে। কিন্তু তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা। কাঁধের চোটে পড়েছেন সাবেক অধিনায়ক কুশল পেরেরা, যে কারণে শঙ্কা তৈরি হয়েছে এই সিরিজে তাকে পাওয়া নিয়ে।
১৩ জুলাই সিরিজ শুরুর কথা থাকলেও লঙ্কান কোচিং স্টাফের দুজন করোনায় আক্রান্ত হওয়ায় সিরিজটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়। এখন ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুলাই। নতুন সূচিতে সিরিজ মাঠে গড়াতে চললেও ওয়ানডে সিরিজে পেরেরাকে না পাওয়ারই সম্ভাবনা বেশি।
শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো বলছে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু দলে তার যোগ্য বদলি না থাকায় চোট নিয়েই খেলা চালিয়ে গিয়েছিলেন। বুধবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি কুশল। বর্তমানে তিনি মেডিকেল টিমের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
