নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার (১৬ জুলাই)। হারারের স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
একমাত্র টেস্ট জিতে বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের মাটিতে স্বাগতিক দল ভয়ংকর রূপ নিয়ে উঠতে পারে টাইগারদের জন্য। বাংলাদেশ তাই জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
জিম্বাবুয়ে : তিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড টিরিপানো, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।
বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
