নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডে ‘৩’ নতুন মুখ, নেই অধিনায়ক উইলিয়ামস
আগামিকাল শুক্রবার (১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। হারারের স্পোর্টস ক্লাব মাঠে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বিশ্বের সব প্রান্ত থেকে দেখা যাবে জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ম্যাচের একদিন আগে টাইগারদের বিপক্ষে দল ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এদিকে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস দলে নেই, তবে নতুন সুযোগ পেয়েছেন তিন মুখ। মিল্টন শুম্বা, ডিওন মায়ার্সের সাথে ডাক পেয়েছেন টিমিসেন মারুমা।
বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হলেও ইনজুরির কারণে প্রথম একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা একেবারেই নেই। অপরদিকে পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম।
একনজরে দুই দলের স্কোয়াড
জিম্বাবুয়ে : রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙওয়ে, তিনাশে কামুনজুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড টিরিপানো।
জিম্বাবুয়ে : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
