পান্তের পর ভারতীয় দলের আরো এক সদস্য করোনা আক্রান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুয়ারে ভারতের ইংল্যান্ড সিরিজ। এরই মাঝে একের পর এক করোনা আক্রান্ত হবার খবর আসছে। সকালে জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান রিশাব পান্ত। সেই দুঃসংবাদের কাটতে না কাটতেই আরো এক সদস্যের কোভিড-১৯ পজেটিভ হবার খবর এলো।

তবে সেই তালিকায় এবার নেই কোনও ক্রিকেটার নাম। এনডিটিভি সূত্রে খবর, দলের কোনও এক স্টাফ মেম্বারের করোনা হয়েছে। তবে তারা আক্রান্ত ব্যাক্তির নাম প্রকাশ করেনি।

এর আগে আক্রান্ত হওয়া পান্ত ইউরো ২০২০ এর ম্যাচ দেখতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ফলে আপাতত প্রথম টেস্টের ভেন্যু ডারহামে যাওয়া হচ্ছে না তাঁর। মিস করতে পারেন প্রথম টেস্ট। আপাতত এই উইকেট কিপার ব্যাটসম্যানকে নিভৃতবাসে রাখা হয়েছে।

https://twitter.com/RishabhPant17/status/1410062040375304193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1410062040375304193%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Feng-vs-ind-after-pant-another-member-of-team-india-was-attacked-by-corona-31626349148062.html

কোচিং স্টাফের এক সদস্যের আক্রান্ত হবার জেরে ৩ স্টাফকে আইসোলেশনে পাঠানোর খবরও প্রকাশ করেছে সুত্রটি। যদিও এই তালিকায় কারা আছেন তা পরিষ্কার নয়। গুঞ্জন উঠেছে উইম্বলডন ফাইনাল দেখতে গিয়েছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

https://twitter.com/RaviShastriOfc/status/1410590858127187969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1410590858127187969%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Feng-vs-ind-after-pant-another-member-of-team-india-was-attacked-by-corona-31626349148062.html

সেখানে গিয়ে এই কোচ আক্রান্ত হয়েছেন কিনা সেটিই ভেসে বেড়াচ্ছে সর্বত্র। এমন অবস্থা আশঙ্কা বাড়ছে ক্রিকেট মহলে। বোর্ডের রিপোর্টের দিকে তাকিয়ে বিশ্ব ক্রিকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »