দ্য হান্ড্রেড থেকে সরে গেলেন রাসেল ও পোলার্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দ্য হান্ড্রেডে এবারের প্রথম আসর শুরুর আগেই যেন  বিদেশি ক্রিকেটারদের নাম সরিয়ে নেয়ার হিড়িক পড়েছে। সর্বশেষ সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। তাঁদের দুজনের খেলার কথা ছিল সাউদার্ন ব্রেভ ও ওয়ালশ ফায়ারের হয়ে।

মূলত জাতীয় দলের ব্যস্ত সূচির  থাকার কারণে টুর্নামেন্ট শুরুর আগে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাসেল। তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে ভিড়িয়েছে সাউদার্ন।

এদিকে একই কারণে টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পোলার্ডের। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরি। যে কারণে তাঁর বদলি নিয়েছে তাঁর দল ফায়ার। যেখানে খেলবেন গ্লেন ফিলিপস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »