পিসিবিকে এক হাত নিলেন শোয়েব আখতার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাম্প্রতি ইংল্যান্ডের দ্বিতীয় সারির একটি দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান। যা নিয়ে রেগেমেগে আগুন এই সাবেক পাক ক্রিকেটার। খেলোয়াড়দের সাথেসাথে পিসিবিকেও এক হাত নিয়েছেন তিনি।

টুইট বার্তায় শেয়ার করা ভিডিওতে শোয়েব আখতার বলেছেন, “এটি একটি লজ্জাজনক পারফরমেন্স। আমাদের বোর্ড হল অ্যাভারেজ। এরা বেছে এনেছে অ্যাভারেজ সাধারণদের, পরিচালনা যেহেতু অ্যাভারেজ হয় তাই এটাই স্বাভাবিক যে তারা একটা অ্যাভারেজ দল গঠন করবে। আপনি কখনই অ্যাভারেজ মানুষদের কাছ থেকে অসাধারণ কিছু আশা করতে পারবেন না। আপনার প্রত্যাশা করাটাই ভুল।”

শুধু তাই নয়, শোয়েব আরো বলেন, “মাঠে দর্শক ভিড় করে এসেছিলেন এবং এই ধরনের পারফরম্যান্স দেখার পরে কখনই জাতীয় দলের ফ্যান ফলোয়িং বাড়বে না। তরুণদের অনুপ্রাণিত করার মতো কোনও তারকা নেই দলে। তারপরে কীভাবে আপনি পরবর্তী শোয়েব আখতার, শহিদ আফ্রিদি বা ওয়াসিম আকরামকে তুলে আনতে পারবেন? আপনাকে ব্র্যান্ড তৈরি করতে হবে।”

“পাকিস্তান ক্রিকেট মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা অবিশ্বাস্যের মধ্যে ডুবে রয়েছে। এটি পিসিবি এবং পাকিস্তানের জন্য অত্যন্ত আশাহত পরিস্থিতি। কর্তৃপক্ষ কী ভাবছে তা আমি জানি না তবে এটি একটি খুব হতাশার পরিস্থিতি।

পিসিবিতে আমার চাকরি দরকার বলে আমি এটা বলছি না, তবে আমি আঘাত পেয়েছি বলেই এটা আমি বলছি। আমি আমার দেশের হয়ে এই খেলাটি খেলেছি। আমি পুরোটা দিয়ে নিশ্চিত করেছি যেন লোকেরা তাদের অর্থের মূল্য পান। দুর্ভাগ্যক্রমে, আমি এই দলের কাছ থেকে অর্থের মূল্য পাচ্ছি না। এটি প্রতিরক্ষামূলক নয়, এটি অপ্রত্যাশিত। এটি অবশ্যই খতিয়ে দেখা উচিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »