চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের একেবারেই মেলে ধরতে পারছিলো অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন অধিনায়ক নিজেই। দারুণ তাকে সঙ্গ দিলেন মিচেল মার্শ৷ আর তাতেই ৪ রানের কষ্টার্জিত জয় পেলো অজিরা।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ, এভিন লুইস ও লেন্ডল সিমন্সের ঝড়ো শুরুতে ২৯ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি পায় ক্যারিবিয়ানরা। আগের ম্যাচের নায়ক ক্রিস গেইল এদিন ১ রানের বেশি করতে পারেননি, ১৪ বলে ৬ রান করেন আন্দ্রে ফ্লেচার।

এদিন আরো একবার ব্যর্থ হয়েছেন নিকোলাস পুরান। তবে ১৩ বলে ২৪ করেছেন আন্দ্রে রাসেল। শেষের দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ১৪ ২৯ রানে চেপে ১৮৫ তে থামে ক্যারিবিয়ানদের ইনিংস।

এর আগে এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ব্যাট করতে নেমে আজও শুরুটা ভালো হয়নি অজিদের। ৫ রান করে ফিরে যান ম্যাথু ওয়েড, তবে দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়াকে বড় স্কোরের পথে নিয়ে যান ফিঞ্চ ও মিচেল মার্শ।

দুজনেই তুলে নেন অর্ধশতক। আজও ব্যাট হাতে ব্যর্থ আলেক্স ক্যারি, ময়েজেস হেনরিকস ও অ্যাশটন টার্নাররা। তবে মার্শের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৫ রানের ম্যাচ জয়ী ইনিংস।

শেষ দিকে ক্রিশ্চিয়ানের ১৪ বলে ২২ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট পেয়েছেন হেইডেন ওয়ালশ, ১টি করে উইকেট পেয়েছেন ফাবিয়েন অ্যালেন, আন্দ্রে রাসেল ও ওশান থমাস।

সংক্ষিপ্ত স্কোরঃ

অস্ট্রেলিয়া- ১৮৯/৬, ২০ ওভার; (মিচেল মার্শ ৭৫, অ্যারন ফিঞ্চ ৫৩, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২২*, মিচেল স্টার্ক ৭*, হেইডেন ওয়ালশ ৩/২৭, আন্দ্রে রাসেল ১/২৫)।

ওয়েস্ট ইন্ডিজ- ১৮৫/৬, ২০ ওভার; (লেন্ডল সিমন্স ৭২, এভিন লুইস ৩১, ফাবিয়েন অ্যালেন ২৯, আন্দ্রে রাসেল ২৪*, নিকোলাস পুরান ১৬, মিচেল মার্শ ৩/২৪, অ্যাডাম জাম্পা ২/২০)।

ম্যাচ সেরাঃ মিচেল মার্শ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »