ড্র মাধ্যমে শেষ হলো প্রস্তুতি ম্যাচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে দাপট দেখালো টাইগাররা। হারারেতে তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল।

২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনার ওয়েসলে মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানিকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর মায়ার্স ৪২ ও কামুনওয়ে শূন্য রানেই ফেরেন। এরপর মোহাম্মদ সাইফউদ্দিন আরও একটি ও মোসাদ্দেক হোসেন সৈকত পরপর দুটি উইকেট শিকার করলে ম্যাচ কঠিন হয়ে যায় জিম্বাবুয়ের জন্য। রাজার ২৪ আর মারুমার ৫৯ রানের কোনো রকমে সম্মান বাঁচায় জিম্বাবুয়ে।

শেষপর্যন্ত ৪০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান জড়ো করে জিম্বাবুয়ে। আলোকস্বল্পতার কারণে ম্যাচ অফিসিয়াল ও দুই দলের অধিনায়ক এখানেই ম্যাচের ইতি মেনে নিলে ড্র ঘোষণা করা হয় প্রস্তুতি ম্যাচকে। বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন, এবাদত ও মোসাদ্দেক দুটি করে উইকেট শিকার করেন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিমের মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই দল জড়ো করে ৮৭ রান। দলীয় ১১০ রানে বিদায় ঘটে তামিমেরও। তার আগে ১১টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৬৬ রান করে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত।

সাকিবের ধীরগতির ৩৭ আর মিথুনের ৩৯ রানের পর শেষদিকে আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৮, নুরুল হাসান সোহানের ১২ বলে ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১০ বলে ১২ রানের ইনিংসে তিনশর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস। জিম্বাবুয়ে একাদশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তানাকা চিভাঙ্গা, ওয়েসলে মাধেভেরে ও ফারাজ আকরাম।

স্কোরকার্ড
টস : বাংলাদেশ

বাংলাদেশ : ২৯৬/৬ (৫০ ওভার)

তামিম ৬৬ (৬২), নাঈম ২৫ (৫২), সাকিব ৩৭ (৬০), লিটন ২ (৬), মিঠুন ৩৯ (৪২), মোসাদ্দেক ৩৬ (৩০), আফিফ ২৮ (২৩), সোহান ১৮ (১২), সাইফউদ্দিন ১২ (১০), মিরাজ ৫ (৩)

মাধেভেরে ১২/২, চিভাঙ্গা ৪৪/২, আকরাম ৭৩/২

জিম্বাবুয়ে একাদশ : ১৮৯/৭ (৪০.১ ওভার)

মায়ার্স ১৪ (১৩), মারুমানি ৯ (৯), চিবাবা ১৭ (৫১), মায়ার্স ৪২ (২৯), কামুনহুকামওয়ে ০ (১), রাজা ২৪ (৪০), মারুমা ৫৯* (৫৯), বার্ল ২ (৮), মুতুম্বামি ১৬* (৩১)

মোসাদ্দেক ১৩/২, সাইফউদ্দিন ৩৩/২, এবাদত ৩৭/২, শরিফুল ৩৯/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »