নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সন্দেহজনক বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়ছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রয় কাইয়ার।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলার সময় তার অ্যাকশন সন্দেহজনক মনে হয়। যার কারনে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ফিল্ড আম্পায়াররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি হেরেছে জিম্বাবুয়ে। হারের পরে আরও একটি দুঃসংবাদ পেল দলটি। বতবে অভিযোগ পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত বোলিং করতে কোনো বাধা নেই তার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবে পথচলা শুরু করেছেন কাইয়া। জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এখনও উইকেটের খাতা খোলা হয়নি তারর। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সাফল্যের দেখা পাওয়ার আগেই প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের অফিসিয়ালরা কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন।
ম্যাচ অফিসিয়ালদের অভিযোগের ভিত্তিতে এখন এই ডানহাতি স্পিনারের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ভিডিও পর্যবেক্ষণ করে দেখবে আইসিসির অভিজ্ঞ প্যানেল। তারা পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত অবশ্য ২৯ বছর বয়সী কাইয়ার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই।
এই ডানহাতি স্পিনার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করে খরচ করেছিলেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে তার বোলিং আরও খারাপ হয়েছিল। ১৩ ওভারে ৬.৫০ ইকোনমিক রেটে খরচ করেন ৮৪ রান। ব্যাট হাতেও দুই ইনিংসেই তাসকিন আহমেদের শিকার হয়ে ০ রানে আউট হন।
জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি :
১ম ওয়ানডে – ১৬ জুলাই – দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই – দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই – দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই – বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই – বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই – বিকাল সাড়ে চারটা
