নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সদ্য নতুন করে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ হয়েছে। এই নতুন র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ ধাপ এগিয়ে ৫৪০ রেটিং পয়েন্টের সাথে ৪৪ নম্বরে উঠে এসেছেন রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে দেড়শো রানে দুর্দান্ত ইনিংসেই এতো উন্নতি রিয়াদের।
সাকিবের অবস্থা ৩৯, মুমিনুল ৩০ এবং তামিম ইকবাল আছেন ২৭ নম্বরে। ৯৫ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৫৫ তে আছেন লিটন দাশ। এছাড়া মুশফিকুর রহিম আছেন ২৩ নম্বরে। বোলিং র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে মিরাজ ২৪, তাসকিন ৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮৯ নম্বরে। ২৬ নম্বরে আছেন যৌথভাবে সাকিব ও তাইজুল। রেটিং পয়েন্ট কমলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচেই আছেন সাকিব।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান-
১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯০১
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৯১
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৮
৪. ভিরাট কোহলি (ভারত)- ৮১২
৫. জো রুট (ইংল্যান্ড)- ৭৯৭
৬. রোহিত শর্মা (ভারত)- ৭৫৯
৭. রিশাব পান্ট (ভারত)- ৭৫২
৮. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২৪
৯. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৭
১০. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭১৪
বাবর আজম (পাকিস্তান)- ৭১৪
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৬৫
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮২৪
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮১৬
৫. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮১০
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৭. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৯৩
৮. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৮৩
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৪৪
১০. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৪০
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮৪
২. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৭৭
রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৭৭
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৫৮
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৪।
