ধারাবাহিকভাবে বড় দলগুলোকেও হারাতে চায় আয়ারল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে আয়াল্যান্ড। এবারই প্রথম প্রোটিয়াদের হারিয়েছে আইরিশরা। এর আগে ইংল্যান্ড ও পাকিস্তানের মতো বড় দলকেও হারিয়েছিল তাঁরা। এবার অবশ্য বড় দলগুলোকে হারানোর ক্ষেত্রে ধারাবাহিক হতে চায় আয়ারল্যান্ড।

তবে কখনই বড় দলগুলোকে ধারবাহিকভাবে হারাতে না পারার আক্ষেপ করেছেন অ্যান্ডি বালবার্নি। বড় দলগুলোর মতো খেলোয়াড়, অবকাঠামো ও এক্সপোজার না থাকার আক্ষেপ রয়েছে তার। তবে বৃহস্পতিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের অগ্রগতির জানান দিতে চান আয়ারল্যান্ডের এই অধিনায়ক।

এ প্রসঙ্গে বালবার্নি বলেন,’‘আমরা বড় দলগুলোকে পরাজিত করেছি কিন্তু কখনই ধারাবাহিকভাবে হারাতে পারেনি। তাদের দলে যে ধরনের খেলোয়াড় আছে আমাদের তা নেই। আমাদের অবকাঠামো ও এক্সপোজারও নেই। দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই আইপিএল খেলে কিন্তু আমরা সেটা পারি  না।’’

আয়ারল্যান্ডের এই অধিনায়ক আরও বলেন,”আমরা আসলে কি করতে পারি। যখন আমরা বড় দলগুলোর সঙ্গে খেলি তখন আমরা বেশিরভাগই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি। আমরা রোমাঞ্চিত এবং তাদের  পরাজিত করা দুর্দান্ত কিছু। কিন্তু সপ্তাহ শেষে সিরিজ জেতা গুরুত্বপূর্ণ হবে। কারণ এটি আমাদের অগ্রগতি প্রতিচ্ছবি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »