নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন সিদ্ধান্ত বদলে টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা জানিয়েছেন মুশফিক।
নান্নুর এমন কথার একদিন না পেরোতেই আবারও সিদ্ধান্তে বদল আনলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়ানডেতে খেলার কথা থাকলেও পারিবারিক কারণে এই সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিক। মূলত মুশফিকের বাবা- মা করোনার উপসর্গ নিয়ে বগুড়াতে নিজ বাসায় রয়েছেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দেশে ফেরার বিষয়টি এক বিবৃতি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিস্তারিত আসছে.
