জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না রুবেলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট এবং ওয়ানডে দলের সদস্যরা ইতোমধ্যে জিম্বাবুয়ে পৌছেছে। কিন্তু ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যাওয়া হয়নি ওয়ানডে দলের রুবেল হোসেন এবং টি-টোয়েন্টি দলের শামীম হোসেন পাটোয়ারীর।

তবে অনেক কাঠখড় পুড়িয়ে এই দুজনের জিম্বাবুয়ে সফরের ভিসা যোগাড় করেছে বিসিবি। বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই দুজন। এদিকে তাদের পৌছাতে লেগে যাবে ১৬ তারিখ পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে সিরিজ শুরুই হবে ১৬ তারিখ থেকে।

স্বভাবতই জিম্বাবুয়ে পৌছেই সেদিন মাঠে নামা সম্ভব হবে না রুবেল হোসেনের। এছাড়াও একদিনের কোয়ারেন্টাইন এবং এই সময়ে প্রয়োজনীয় পিসিআর পরিক্ষার ঝামেলাও আছে। যার ফলে প্রথম ওয়ানডেতে রুবেল হোসেনকে পাবে না বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে হবে ১৬, ১৮ এবং ২০ জুলাই। ১৮ তারিখ থেকে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেন রুবেল। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ জুলাই থেকে। পরের দুটি ২৫ ও ২৭ জুলাই। ফলে টি-টোয়েন্টি দলের সদস্য শামীম পাটোয়ারীর জন্য তেমন কোনও সমস্যা হবে না। ভিসা জটিলতা।

এই প্রসঙ্গে জনপ্রিয় এক অনলাইন পোর্টালকে রুবেল বলেন,”ভিসা হয়েছে আজ ভোরে ফ্লাইট। সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা নিশ্চিত না। পৌঁছাতে পৌঁছাতে ১৬ তারিখ লেগে যেতে পারে। এরপর করোনা পরীক্ষাও আছে। ১৬ তারিখ প্রথম ওয়ানডে, মনে হচ্ছে খেলতে পারব না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »