নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৩ রানে জিতেব ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম বারের মতো জয়ের স্বাদ পেল আইরিশরা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
ডাবলিনের দ্য ভিলেজে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে আয়ারল্যান্ড। দুই উদ্বোধনী ব্যাটসম্যান বালবির্নি ও পল স্টার্লিং ওপেনিং জুটিতে যোগ করেন ৬৪ রান। ১৩.৩ ওভারে দলীয় ৬৪ রানে ফিরে যান পল স্টার্লিং ২৭(৪৪)। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের সাথে ৬০ জুটি গড়েন বালবির্নি। তাবরাইজ শামসির বলে এলবিডব্লু হয়ে ফেরেন ম্যাকব্রাইন ৩০(৪৭)। তৃতীয় উইকেটে হ্যারি ট্যাক্টর এর সাথে ৭৯ বলে ৭০ রানের আরও একটি দূর্দান্ত জুটি গড়ে ফিরে যান বালবার্নি। ফেরার আগে ১১৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি।
বালবার্নির বিদায়ের পর দ্রুতগতিতে রান তোলেন হ্যারি ট্যাক্টর এবং জর্জ ডকরেল। চতুর্থ উইকেটে মাত্র ৪৬ বলে ৯০ রান জড়ো করেন দুজন। ইনিংসের শেষ ওভারে তারা দুইজনেই অ্যান্ডিল ফ্লাওয়ুকাও এর বলে আউট হন। ৬৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ ট্যাক্টর। ২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ডকরেল।১০ ওভারে ৭৩ রানে ২ উইকেট নেন ফ্লাওয়ুকাও।এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন রাবাদা, মহারাজ ও শামসি।
২৯১ রানের টার্গেটে খেলতে নেমে ৪৮.৩ ওভারে ২৪৭ রান করে অলআউট হয়েছে সাউথ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় দলীয় ২৮ রানে প্রথম এবং ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় সাউথ আফ্রিকা। এইডেন মারক্রাম ৫(১৩),ও টেম্বা বাভুমার ১০(২০) করে ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড় সাউথ আফ্রিকাকে জয়ের পথে রাখে জানেমান মালামলন এবং র্যাসি ভ্যান ডার দুসেন। ৯৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করা মালনকে ফিরিয়ে এই জুটি জুটি ভাঙেন ডকরেল। ৭০ বলে ২ চারে ৪৯ করে ফেরেন দুসেন।
৩৩.৪ ওভারে ১৬০ রানে দুসেন ফিরে হুড়মুড়িয়ে ভেঙে পরে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। কাইল ভারানে, ১৩(১৬) ডেবিড মিলার ২৪(২৭), মহারাজ ১৭(১৯), রাবাদা ১৬(১২) রানের ইনিংস খেললেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারারি ২৪৩ রানেই থেমে যায় সাউথ আফ্রিকা। আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডাইর, জশুয়া লিটল ও ম্যাকব্রাইন ২টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ২৯০/৫ (২০ ওভার)
বালবির্নি ১০২, হেক্টর ৭৯, ডকরেল ৪৫, বালবির্নি ৩০, স্টার্লিং ২৭;
ফ্লাওয়ুকাও ২/৭৩, মহারাজ ৫০/১, শামসি ৪২/১, রাবাদা ৫৮/
দক্ষিণ আফ্রিকা ২৪৭/১০ (৪৮.৩ ওভার)
মালান ৮৪, ডুসেন ৪৯;
ম্যাকব্রাইন ২/৩৪, এডাইর ২/৪৩, লিটল ২/৪৫।
ফলাফল আয়ারল্যান্ড ৪৩ রানে জয়ী। ম্যাচ সেরা এন্ড্রু বালবার্ন।
নিউজক্রিকেট/ রাসেল।
