তামিমদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ আজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে সিরিজ জয় করে শুধুমাত্র টেস্ট দলে থাকা সদস্যরা দেশে ফিরে গেছেন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধিন বাংলাদেশ দল।

আজ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালরা। হারারেতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়। প্রতিপক্ষ থাকছে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড এবং স্থানীয় দলের সংমিশ্রণে।

ম্যাচটি শুধুমাত্র প্রস্তুতির জন্য হলেও জিম্বাবুয়ের মতো বৈরি কন্ডিশনে অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সবমিলে প্রায় ২ মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। টাইগারদের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজটি ছিল ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে।

ভিন্ন আরো একটি কারণেই গুরুত্ব পাচ্ছে প্রস্তুতি ম্যাচ। টেস্ট ক্রিকেটের পর ওয়ানডে ফর্ম্যাটের সাথে মানিয়ে নেওয়ারও যেমন একটি ব্যাপার রয়েছে, তেমনি কন্ডিশন এর সাথে খাপ খাইয়ে নিতেও প্রস্তুতি ম্যাচটিকে পাখির চোখ করছেন ওয়ানডে দলে যোগ দেয়া নতুন সদস্যরা। যাদের এটিই প্রথম জিম্বাবুয়ে সফর।

প্রস্তুতি ম্যাচ নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, “ম্যাচটা খেলোয়াড়দের জন্য কাজে দেবে বলে মনে হয়। উইকেট ও কন্ডিশনে আমাদের সঙ্গে বড় পার্থক্য আছে। রান করা না করার চেয়ে ম্যাচে থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে প্রথমবার এসেছে জিম্বাবুয়েতে। এই ম্যাচটা ওদের জন্য খুব ভালো কাজে দেবে বলে আমি মনে করি।”

বাংলাদেশ স্কোয়াডঃ

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »