দ্বিতীয় সারির ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন পাক অধিনায়ক বাবর আজম। অর্ধশতক আসলো ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে জেমস ভিন্সের শতক, লুইস গ্রেগরির অর্ধশতক আর বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পূর্ণ শক্তির পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ছাড়লো দ্বিতীয় সারির ইংল্যান্ড।

বার্মিংহ্যামে মঙ্গলবার রাতে সফরকারী পাকিস্তানের দেয়া ৩৩২ রানের লক্ষ্য ১২ বল এবং ৩ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে রেকর্ড গড়লো ইংল্যান্ড। এই মাঠে নেই ৩ শতাধিক রানের লক্ষ্যে জয়ের রেকর্ড। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২৭৮ রানের লক্ষ্য তাড়া ছিল আগের রেকর্ড।

টসে হেরে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড বাবর আজমের ১৫৮, ইমামের ৫৬ আর রিজওয়ানের ৭৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রানের বিশাল লক্ষ্য দাড় করায়। এই সিরিজে অভিষেক হওয়া ব্রাইডন কার্স ৬১ রান খরচ করে দেখা পান ৫ উইকেটের।

সিরিজ জুড়ে দুরন্ত বোলিং করা সাকিব মাহমুদ এদিনও বল হাতে আলো কেড়েছেন। ৬০ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন ম্যাথু পারকিনসন। ইমাম উল হককে বোল্ড করা বলটিকে অনেকেই ওয়ানডে ইতিহাসের সেরা ডেলিভারি বলেও আখ্যা দিচ্ছেন।

pic.twitter.com/gYySs5Msju

অঙ্কের হিসেবে বিচার করলে এটাই ওয়ান ডে ক্রিকেটে উইকেট নেওয়া সেরা স্পিন বল। কেননা এক্ষেত্রে বল ঘুরেছে ১২.১ ডিগ্রিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কেউ এতটা বল ঘুরিয়ে উইকেট তুলতে পারেননি। এমনকি ৫০ ওভারের ক্রিকেটে শেন ওয়ার্ন ও মুরলিধরনও এতটা বল ঘুরিয়ে ব্যাটসম্যানকে আউট করতে পারেননি।

জবাব দিতে নেমে হাসান আলীর বলে স্কোরারদের কোনও ধরনের বিরক্ত না করেই ফিরে যান ডেভিড মালান। কিন্তু ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ফিলিপ সাল্ট। তিনি আউট হলে জেমস ভিন্সকে নিয়ে জুটি গড়েন জ্যাক ক্রাউলি। ১০৪ রানে ব্যাক্তিগত ৩৯ রানে ক্রাউলি ফিরলে দলের বেন স্টোকসকে নিয়ে আবার যুদ্ধ শুরু করেন ভিন্স।

দলীয় ১৫১ রানে স্টোকস এবং দ্রুতই জন সিম্পসন ফিরলেও দলকে বিপদে পড়তে দেননি অলরাউন্ডার গ্রেগরি। সেঞ্চুরি ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি ভিন্স। ৯৫ বলে ১১ চারে ১০২ রান করে রউফের বলে ধরা পড়েন বাবরের হাতে। তিন ছক্কা ও ছয় চারে ৭৭ রান করে রউফের পরের ওভারে বিদায় নেন গ্রেগরি। বাকি পথটুকু পাড়ি দেন ওভারটন ও কার্স।

হ্যারিস রউফ নেন ৪ টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ভিন্স। সিরিজ সেরার পুরষ্কার উঠেছে সাকিব মাহমুদের হাতে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তানঃ
৫০ ওভারে ৩৩১/৯ (ইমাম ৫৬, ফখর ৬, বাবর ১৫৮, রিজওয়ান ৭৪, মাকসুদ ৮, হাসান ৪, ফাহিম ১০, শাদাব ০, শাকিল ৩*, আফ্রিদি ০, রউফ ০*; সাকিব ১০-২-৬০-৩, গ্রেগরি ৭-০-৪২-০, ওভারটন ১০-০-৬৪-০, কার্স ১০-০-৬১-৫, স্টোকস ৪-০-৩১-০, পারকিনসন ৯-০-৭০-১)।

ইংল্যান্ডঃ
৪৮ ওভারে ৩৩২/৭ (সল্ট ৩৭, মালান ০, ক্রলি ৩৯, ভিন্স ১০২, স্টোকস ৩২, সিম্পসন ৩, গ্রেগরি ৭৭, ওভারটন ১৮*, কার্স ১২*; আফ্রিদি ১০-০-৭৮-০, হাসান ৯-০-৬৯-১, রউফ ৯-০-৬৫-৪, ফাহিম ৬-০-৩৪-০, শাদাব ৯-০-৬১-২, সাকিল ৪-০-২০-০)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »