আসছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক, জানা গেল অভিনেতার নাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২০ সালের থেকেই সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মানের খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। শোনা গিয়েছিল বলিউডে আসতে যাচ্ছে ভারতের কিংবদন্তি এই অধিনায়কের জীবনী।

এরই মাঝে সৌরভ গাঙ্গুলি তার বায়োপিক নির্মানের অনুমতি দিয়েছেন। জানা গেছে বলিউডে ভায়োকম-এর ব্যানারে আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক।

গণমাধ্যমেসৌরভ জানান, “হ্যাঁ, আমি বায়োপিক বানানোর ব্যাপারে সম্মতি জানিয়েছি। হিন্দিতে হবে তবে এখনই ডিরেক্টরের নাম বলা সম্ভব না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।”

বায়োপিকটি নির্মাণ হবে হিন্দি ভাষায়।
চলছে স্ক্রিপ্ট লেখার কাজ ও। কিন্তু সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সৌরভের পছন্দ অনুযায়ী তার বায়োপিকে অভিনয় করবেন রনবীর কাপুর।

সৌরভের বায়োপিকটি পুরোটাই বাণিজ্যিক ধারায় তৈরি হবে। প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সিনেমার জন্য।

১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়ে সিনেমা তৈরির কাজ হচ্ছে। মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী মতো নারী ক্রিকেটারদের নিয়েও বায়োপিকের কাজ চলছে ইতোমধ্যে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন বিসিসিআই সভাপতি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »