দেশে ফিরেছেন টেস্ট দলের সদস্যরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। স্বস্তির জয় শেষে দেশে ফিরেছেন টেস্ট দলের সদস্যরা। যে সকল খেলোয়াড় ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তারা জিম্বাবুয়েতেই থেকে গিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে মুমিনুল হকের দল। মুমিনুল ছাড়া বাকিরা হলেন, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও স্পিনার নাঈম হাসান।

তবে দেশে ফেরা হয়নি দুই পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন চৌধুরির। ওয়ানডে দলের প্রস্তুতিতে সহায়তা করতে নেট বোলার হিসেবে রেখে দেয়া হয়েছে তাঁদের দুজনকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »