মাহমুদউল্লাহর বিদায়ে আবেগঘন সতীর্থরা, দিলেন নানান বার্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন থেকে আর লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন না এই অলরাউন্ডার। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে তাকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করেন জাতীয় দলের সতীর্থরা।

ম্যাচ শেষে শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে এই বিদায়ী ক্রিকেটারের সাথে শেষস্মৃতি ধরে রাখতে ছবি উঠেছেন অনেকেই। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল, নুরুল হাসান, নাজমুল হোসেন শান্ত সহ আরো অনেকেই।

ফেসবুকে মিরাজ লিখেছেন, “এক দুর্দান্ত খেলোয়াড় আপনি! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনি আর টেস্ট খেলবে না। খেলোয়াড়, ভক্তরা আপনাকে এই সংস্করণে ক্রিকেটে মিস করবে। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আরও শিখতে মুখিয়ে আছি। আপনি যে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন তা উপভোগ করুন।”

তামিম লিখেছেন, “লাল বলের ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত পরিসরের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।”

নাজমুল হোসেন শান্ত লিখেছেন, “আমি যে কোনও দলে খেলি না কেন তার মতো একজন রত্নকে ড্রেসিংরুমে পেয়েছি। আপনার থেকে অনুপ্রেরণার পাশাপাশি অনেক কিছু শিখেছি। টেস্ট ক্রিকেটে দেশকে যে সেবা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »