টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে উজ্জীবিত থাকবে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। এই বছরই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী টুর্নামেন্ট। প্রথমবার সাদা পোশাকে সবচেয়ে বাজে পারফরম্যান্সে পর এইবার নিজেদেরকে ভালো অবস্থানে দেখতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি মনে করেন ছোট ছোট পরিকল্পনার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। এবার সেই পরিকল্পনায় সফল হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি আসর শুরুর আগে দল উজ্জীবিত থাকবে বলে মনে করেন অধিনায়ক।

মুমিনুল টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু আগে বার্তা দিলেন দলের সবার প্রতি। কার কি দায়িত্ব সেসব এখন ভালোভাবেই সবাই বুঝতে পারবে এটাই মনে করেন মুমিনুল। সেই সাথে এই জয়কে দলের জন্য ইতিবাচক ভাবেই দেখছেন তিনি।

তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এই জয় সবাইকে উজ্জীবিত করবে, আত্মবিশ্বাস বাড়াবে। কার কী ভূমিকা, দায়িত্ব সেটা বুঝতে পারবে। পরিকল্পনা আছে আমাদের। ছোট ছোট পরিকল্পনা যা সবসময় করার চেষ্টা করেছি কিন্তু আগের টেস্টগুলোতে পারিনি, এগুলো এই ম্যাচে পেরেছি। বড় পরিকল্পনা না করে ছোট ছোট পরিকল্পনায় উন্নতির চেষ্টা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পর জিম্বাবুয়ের বিপক্ষেও ৭০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুমিনুল। দেশের বাইরে অধিনায়ক হিসেবে তার প্রথম জয়। এই ব্যাপারে নিজের ভাবনা জানিয়েছেন তিনি‘জিনিসটা আসলে ফাঁড়া না। এভাবে চিন্তা করি না। কখনো কখনো পরিকল্পনা ঠিকঠাক থাকে না। তখন ফলাফল এদিক-ওদিক হয়।’

শুধুমাত্র এক ফরম্যাটে খেলাটা মানসিকভাবে দৃঢ়তার প্রয়োজন হয়। সচরাচর বাংলাদেশের খুব বেশি টেস্ট ম্যাচে থাকেও না সে হিসেবে মুমিনুল সাদমানের জন্য মানসিক প্রস্তুতি রাখাটাই বড় চ্যালেঞ্জের।

‘খুবই কঠিন এটা। মানসিকভাবে শক্ত থাকতে হয়। সাদমানের জন্য অনেক কঠিন ছিল। ৩ মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছে। তিন মাস পর খেলার আগে কোনো ঘরোয়া ক্রিকেট নেই। করোনার মধ্যে অনেক কিছু করা অসম্ভবও হয়ে গেছে। বায়োবাবলে খেলাও কঠিন। ক্রিকেট এখন পুরো মানসিকতার ওপর চলে গেছে। আমাদের জন্য কঠিন। দেশের জন্য খেলছি, মাথা থেকে এসব ভাবনা বাদ দেওয়ার চেষ্টা করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »