কোহলিকে আরো সময় দেওয়ার পক্ষে রায়না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। এরপর থেকেই সবখানে আলোচনা শুরু হয়েছে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে।  অনেকে ত তাকে সরিয়ে দেয়ার দাবিও তুলেছেন।

ভারতের অনেক সাবেক ক্রিকেটার মনে করেন টি-টোয়েন্টির নেতৃত্ব দেয়া উচিত রোহিত শর্মাকে। আর টেস্টের দায়িত্ব দেয়া উচিত আজিঙ্কা রাহানেকে। কোহলির এমন পরিস্থিতিতে তাকে আরও সময় দেয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক সতীর্থ সুরেশ রায়না।

তিনি বলেছেন,”বিরাট এক নম্বর অধিনায়ক (বর্তমান সময়ে)। রেকর্ড বলছে সে প্রচুর কিছু পেয়েছে। পাশপাশি সে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। লোকেরা আইসিসি ট্রফির কথা বলে, কিন্তু বিরাট এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। আমার মনে হয় বিরাটকে আরও একটু সময় দেওয়া উচিত।”

সামনেই রয়েছে টানা তিন তিনটি বিশ্বকাপ। এর একটি জিতেই কোহলি শিরপা খরা কাটাবেন বলে বিশ্বাস রায়নার। তার ভাষ্য,”এরপর একের পর এক তিনটি বিশ্বকাপ রয়েছে। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ না। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »