কোচদের ছাড়াই অনুশীলন করবে লঙ্কান খেলোয়াড়রা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লঙ্কান দলে করোনার হানা পড়াই পিছিয়ে গিয়েছে ভারতের সাথে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজ। ৪ দিন পিঁছিয়ে এখন সিরিজটি শুরু হবে ১৮ জুলাই থেকে। মূলত শ্রীলঙ্কার কোচিং স্টাফদের দুজন করোনায় আক্রান্ত হওয়ার কারণেই পিছিয়ে দেয়া হয় এই সিরিজটি।

তবে শ্রীলঙ্কার সব ক্রিকেটারের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। যে কারণে মাঠের অনুশীলনে মিলেছে অনুমতি। যদিও অনুশীলনে থাকবে না কোচিং স্টাফদের কেউ।

এসএলসি মেডিকেল কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেছেন,”ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, সবারই ফলাফল নেগেটিভ এসেছে। আমরা তাঁদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছি। প্রথমে জিম সেশন দিয়ে শুরু করবে এবং পরবর্তী দিনে আউটডোরে অনুশীলন করবে। তবে এ সবকিছুই কোচিং স্টাফদের ছাড়া চালিয়ে যেতে হবে।”

নতুন সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ জুলাই হবে। এরপর দুই দিন বিরতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৫ জুলাই, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৭ জুলাই। আর শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই। বায়ো-বাবল ইস্যুতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »