নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম কিউই ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভন কনওয়ে। গেল জুন মাসে টেস্ট অভিষেকে দ্বিশতক হাঁকানোর পাশাপাশি দুইটি অর্ধশতক রয়েছে এই ওপেনারের। যে কারণে এই পুরস্কার অর্জন করলেন তিনি।
ক্যারিয়ারের প্রথম ৩টি টেস্ট ম্যাচের পর কনওয়ের নামের পাশে ৩৭৯ রান। গড় ৬৩.১৭। স্ট্রাইকরেট ৫০। এই নান্দনিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে জুন মাসের সেরা খেলোয়াড়ের খেতাব।
এই অর্জনের অনুভূতি জানাতে গিয়ে কনওয়ে বলেন,”এই পুরস্কার জিতে আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি। টেস্টে পারফরম্যান্সের জন্য পুরস্কারটি পাওয়ায় এটিকে আরও বেশি বিশেষ মনে হচ্ছে। লর্ডসে দ্বিশতক হাঁকিয়ে আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে। ভারতের বিপক্ষে ফাইনালে অবদান রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ও গর্ব করার জায়গা। আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিসিকে। নিউজিল্যান্ডকে ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছে। বছরের বাকি অর্ধে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।”
