মাহমুদউল্লাহর বিদায়ে জুনায়েদের আবেগঘন বার্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটে সাইলেন্ট কিলার নামেই পরিচিত মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটের ২২ গজে মনোবল না হারানো অদম্য এক ইচ্ছা শক্তি নিয়ে গড়ে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে কখনো রক্ষণশীল, কখনো বা আক্রামণাত্বক। বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব অনেকবারই নিয়েছেন একা হাতে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাদা জার্সিতে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে বল হাতে (১৯.৪-২-৫৯-৩ এবং ১৫-৪-৫১-৫ মোট ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসে ৯/২৮ & ৮/২৯ স্কোর করেন। বিদেশের মাটিতে সেটাই ছিল বাংলাদেশের প্রথম জয়।

এরপর কালে কালে কেটে গেছে অনেক বছর। সর্বশেষ গেল বছর বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গা সরাসরি রিয়াদকে জানিয়ে দেন, তাকে টেস্ট দলে ভবিষ্যতের জন্য আর ভাবা হচ্ছে না। এরপর ১৭ মাস পর লম্বা বিরতি শেষে সাদা পোশাকের ক্রিকেট ফের ডাক পেলেন রিয়াদ। হারারে টেস্টে ৮ নম্বরে ব্যাটিং করার সুযোগ মিলল তার। এরপরই ২৭৮ বলে ১৭ চার এবং ১ ছক্কায় ১৫০* রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। রঙিন ক্যানভাসে আঁকা হলো সেঞ্চুরির অনবদ্য এক গল্প। সাদা পোশাকে এখনও যে ফুরিয়ে যাননি তিনি তা আরও একবার প্রমাণ করলেন। সঙ্গে স্পষ্ট বার্তাও দিলেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট।’ ফিরে আসার চিত্র কীভাবে আঁকতে হবে, তা হারারের ২২ গজে তুলির আঁচড়ে ছড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর পরেরই পেন্ডুলামের মতো দুলতে থাকে ক্যারিয়ারের সমাপ্তি রেখা টেনে দিলেন । হয়তো অভিমানে, নয়তো সময়ের ডাকে।

তার এই বিদায়কে স্বাগত জানিয়েছেন তারই সতীর্থ এবং বন্ধু জুনায়েদ সিদ্দিকী। বাংলাদেশ জাতীয় দলে খেলা জুনাইদ তার অফিসিয়াল ফেইসবুক পেজে পোস্ট করে শুভ কামনা জানান।

তিনি লিখেন,”অনেক অনেক শুভকামনা রইলো আমার প্রিয় বন্ধু। তুমি বাংলাদেশ টিমের বিপদের সময়ের কান্ডারি ,সত্যিকারের যোদ্ধা ,অনেক ভালোবাসি তোমাকে। তুমি সবার জন্য আইডল ,কিভাবে পরিচ্ছন্নভাবে জীবনে চলতে হয় তা তোমার কাছে সবার শিক্ষা নেয়া উচিত। সম্মান জানাই তোমার নেয়া সিদ্ধান্তকে। তোমার জীবনের মতো তোমার ক্রিকেট ক্যারিয়ার ও পরিষ্কার এবং পরিচ্ছন্ন । অনেক অনেক সম্মান ও ভালোবাসা রইলো তোমার প্রতি। জুনায়েদ!”

নিউজক্রিকেট / রাসেল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »