মাহমুদুল্লাহর অবসর নিয়ে মন্তব্য করলেন মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট বিদায় জানালেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। জীবনের শেষ ম্যাচ তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের চোটের কারণে সুযোগ পান সুযোগ পান রিয়াদ। সুযোগ পেয়ে খেলেন ১৫০ রানের ম্যাচ জয়ী ইনিংস।

জিম্বাবুয়েকে ২২০ রানে হারানোর পর রিয়াদের অবসর নিয়ে মুমিনুল হক বলেন, এটি তার ব্যাক্তিগত ব্যাপারে। মুমিনুল বলেন, ‘এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে কথা বলার আমার জন্য কঠিন। এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে।’

১৫০ রানের ইনিংস খেলে শেষ ম্যাচ স্মরণীয় করা রাখা রিয়াদ হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ। রিয়াদের পারফরম্যান্স নিয়ে তিনি আরো বলেন, “লিটন আর রিয়াদ ভাইয়ের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১৬০ রানে ৬ উইকেট পড়ে গেছে। তখন কিন্তু একটা জুটি খুবই দরকার ছিল। রিয়াদ ভাই যে ইনিংসটা খেলেছেন, সেটা অসাধারণ।”

এই জয়ে অধিনায়ক হিসেবে দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ জিতলেন মুমিনুল হক। কিন্তু এর পর থেকে আর মাহমুদউল্লাহ রিয়াদকে পাবে না মুমিনুল হক। একজন অধিনায়ক হিসেবে রিয়াদকে না পাওয়া হতাশার মনে করছেন অধিনায়ক।

মুমিনুল আরো বলেন, “আমি তো আগেই বললাম, এই ব্যাপারে কোনো কিছু বলা কঠিন। অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে আমার খারাপ লাগার কথা, যদি খারাপ না লাগে সেটা অবশ্যই অস্বাভাবিক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »