টেস্ট জয় মাহমুদউল্লাহকে উৎসর্গ করলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হারারে টেস্ট চলাকালীন হঠাৎ মাহমুদউল্লাহ রিয়াদ সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটকে বিদায় বলার। ধারনা করা হচ্ছে দীর্ঘদিন চেপে রাখা অভিমানেরই বহিঃপ্রকাশ ঘটালেন এই অলরাউন্ডার। তবে অবসরের কারণ যাই হোক রিয়াদের শেষ ম্যাচে এই জয় তাকেই উৎসর্গ করেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে মুমিনুল বলেন, “আমার কাছে মনে হয়…আমরা…দলের জন্য…ওইভাবে নয়, চেষ্টা করেছি ম্যাচটা যদি ওইভাবে শেষ হয়, উনার যদি ওইভাবে শেষ হয়, আমরা চেষ্টা করেছি উনার জন্য ডেডিকেট করে…যেহেতু শুনলাম, উনার অভিষেক টেস্টও জিতেছিলেন, শেষ ম্যাচটাও জিতলেন, যদি ওইভাবে হয়, আমি জানি না…আমার কাছে মনে হয়, ওইভাবেই টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করেছি।’

২০০৯ সালে খর্বশক্তির উইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকেও একমাত্র টেস্টে হারালো বাংলাদেশ। এই জয় বাংলাদেশকে উজ্জীবিত করবে বলে মনে করেন মুমিনুল হক।

টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘এই টেস্ট আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে। সবার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হবে। যে যার ভূমিকা বুঝতে পারবে।’

‘আমরা এখানে যেই প্রস্তুতি ম্যাচটা খেলেছিলাম, সেখানে আমরা সবাই অনেক বেশি সিরিয়াস ছিলাম। কারণ আমরা জানতাম যে এটা ছাড়া আমাদের প্রস্তুতির আর কোনও সুযোগ ছিল না। যে কারণে আমাদের প্রস্তুতি ভালো ছিল। দিন শেষে ম্যাচ জিতলে সবই ঠিক থাকে, যোগ করেন মুমিনুল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »