নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫৬ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। নিজের শেষ টেস্টে খেলতে নেমে শেষ দিনে দলের কাছ থেকে গার্ড অব অনার পান মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলো সাত উইকেট। আর জিম্বাবুয়ের দরকার ছিলো ৩৩৭ রান। পঞ্চম দিনের শুরু থেকেই ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ধীরে সুস্থেই খেলতে থাকে জিম্বাবুয়ে। এরপর তিনবার ক্যাচ মিস হয়! তখনো মনে হচ্ছিলো জিম্বাবুয়ে হয়তো ম্যাচ বাঁচিয়ে নিবে। কিন্তু এরপরই এক ওভারে মিরাজ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে।
পর পর দুই ওভারে দুই অসাধারণ ডেলিভারিতে উইকেট শিকার করে ম্যাচ নিজেদের করে নেয় তাসকিন। ১৫৯ রানে তিন উইকেট থেকে ১৬০ রানে ৬ আর ১৬৯ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। বাকি কাজটা ছিলো সময়ের ব্যাপার মাত্র! তবে শেষদিকে মুজারাবানির ব্যাটিনফ দক্ষতায় ২৫৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মিরাজ-সাকিবের ঘূর্নিতে ২৭৬ রানেই গুড়িয়ে যায় জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে শান্ত-সাদমানের সেঞ্চুরিতে ৪৭৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় সফরকারীরা। এরপর মিরাজ-তাসকিনদের বোলিং জাদুতে রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) (মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২৮৪/১ (৬৭.৪ ওভার) (সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*)
জিম্বাবুয়ে (দ্বিতীয় ইনিংস): ২৫৬/১০ (৯৪ ওভার) (তিরিপানো ৫৩, টেইলর ৯২; তাসকিন ৪/৮২ মিরাজ ৪/৬৬)
ফলাফলঃ বাংলাদেশ ২২০ রানে জয়ী।
