নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অষ্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি তে ৫৬ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে হেটমায়ার, ব্রাভোর পর বল হাতে কটরেল, ওয়ালশের দাপটে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে আন্দ্রে ফ্লেচারের৯(৭) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান করে ফেরেন লেন্ডল সিমন্স । ৩ নম্বরে নেমে আরও একবার ব্যর্থ হন ক্রিস গেইল। ১৬ বলে ১৩ রান করে দলীয় ৫৯ রানে ফিরে যান গেইল।
এরপর দুই প্রান্ত থেকে ঝড় তোলেন শিমরন শিমরন হেটমায়ার ও ডোয়াইন ব্রাভো। চতুর্থ উইকেরে ৬১ বলে ১০৩ রানের জুটি গড়েন দুজন। ৩৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন হেটমায়ারের রানআউটে ভাঙে এই জুটি। শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। ৮ বলে ২ টি করে চার-ছক্কায় ২৪* রানে অপরাজিত থাকেন তিনি । অপরপ্রান্তে ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন ব্রভো তার ব্যাট থেকে আসে ১টি চার ও ৩টি ছক্কা। অষ্ট্রলিয়ার হয়ে ১ টি করে উইকেট পান মিচেল মার্শ, অ্যাস্টন আগার ও জশ হ্যাজলউড।
১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই শেলডন কটরেলের শিকার হন ম্যাথু ওয়েড ০(২)। দলীয় ১৯ রানে ফিদেল এডওয়ার্ডসের বলে বোল্ড হয়ে ফিরেন অ্যারন ফিঞ্চ ৬(৮)। জস পিলিপস ১২ বলে ১৩ রান করে ফিরলে দলের হয়ে একাই লেড়েন মিচেল মার্শ। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি। প্রথম ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন মার্শ।
মার্শ ফেরার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ২১ বলে ১৯ রানের ইনিংস খেলেন ময়জেস হেনরিক্স, বেন ম্যাকডারমট ৭(৬), ডেন ক্রিস্টিয়ান ৯(১০) রানের ইনিংস যথেষ্ট ছিল না জয়ের জন্য। ৩৯ রানের ভেতর শেষ ৭টা উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৪০ রানে থামে অষ্ট্রলিয়া। ক্যারিবিয়ানদের পক্ষে ওয়ালশ ৩টি, কটরেল ২টি এবং ব্রাভো, রাসেল ও গেইল একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৯৬/৪ (২০ ওভার)
হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭*, সিমন্স ৩১, রাসেল ২৪*;
মার্শ ১/১৮, এগার ১/২৮, হ্যাজলউড ১/৪০।
অস্ট্রেলিয়া ১৪০/১০ (১৯.২ ওভার)
মার্শ ৫৪, হেনরিকস ১৯, ফিলুপস ১৩
ওয়ালশ ৩/২৯, কটরেল ২/২২, গেইল ১/১, রাসেল ২২/১, ব্রাভো ২৯/১, এডওয়ার্ডস ৮/১।
ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে জয়ী/ ম্যাচ সেরা শিমরন হেটমায়ার।
নিউজক্রিকেট /রাসেল।
