নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারে টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিয়াদও দেননি কোন বিবৃতি।
কিন্তু আজ পঞ্চম দিন সকালে খেলতে নামার আগে মাহমুদউল্লাহর বিদায়ের ইঙ্গিতই দিয়ে রাখলেন সতীর্থরা। মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। হারারের এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট প্যাড তুলে রাখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
