শেষ দিনে দ্রুতই ম্যাচ জিতবে বাংলাদেশ, বিশ্বাস সাদমানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ে – বাংলাদেশের একমাত্র টেসৃটের ফলাফল নির্ধারন হবে ম্যাচের ৫ম দিনে। যদিও এই ম্যাচের নাটাই এখন সাকিব, মিরাজের হাতে। চতুর্থ ইনিংসে বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে জিম্বাবুয়ে। হারারে টেস্ট জিততে শেষ দিনে রেকর্ড ৩৩৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। অপরদিকে প্রতিপক্ষের ৭ উইকেট নিলেই জয় নিশ্চিত করবে বাংলাদেশ।

শেষ দিনে বাংলাদেশের বোলাররা যত দ্রুত প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিতে পারবে তত দ্রুত ম্যাচ জয় করতে পারবে বাংলাদেশ। এমনটিই বিশ্বাস বিশ্বাস সাদমান ইসলামের।

এক ভিডিও বার্তায় সাদমান বলেন, ‘আশা করি আমরা যে সংগ্রহ দাঁড় করেছি ইনশাআল্লাহ খুব ভালো অবস্থায় আছি। আগামীকাল এরকম আঁটসাঁট বোলিং করলে দ্রুত ম্যাচ জিতবো ইনশাআল্লাহ।’

চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হাফ সেঞ্চুরি ‍তুুলে নিলেও ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হয়নি সাদমানের।এরপর শ্রীলংকা সফরের স্কোয়াডে থাকলে একাদশে সুযোগ মেলে নি তার। জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেই দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বা,হাতি ওপেনার।আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তাঁর বাবা-মাকে উৎসর্গ করেছেন সাদমান।

সাদমান বলেন, ‘কাল এক ঘণ্টা ব্যাট করে অপরাজিত ছিলাম। তবে আজ সকালে পরিকল্পনা করি বল বাই বল ব্যাটিং করার। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আজকে সেঞ্চুরির দেখা পেলাম। ভালো লাগছে, দলেরও উপকার হয়েছে, বড় সংগ্রহ এনে দিতে পেরেছি। এই শতকের জন্য আমার সতীর্থ ও কোচদের অনেক সমর্থন ছিল। এই শতক আমার আব্বু-আম্মুকে উৎসর্গ করছি।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »