শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন সাত উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হারারেতে সিরিজের একমাত্র টেস্টে জয়ের পথেই এগোচ্ছে টাইগাররা। শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট অপরদিকে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান!

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভালোভাবে দেখেশুনেই খেলে সাইফ, সাদমানরা। সাইফ হাসান ৪৩ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে শান্ত-সাদমানের দাপুটে ব্যাটিংয়ে বড় লক্ষ্যমাত্রার দিকে এগোয় স্বাগতিকরা। দুইজনের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ক্যারিয়ারে দ্বিতীয় আর সাদমান মেইডেন সেঞ্চুরি করেন।

৪৭৭ রানের বিশাল লক্ষ্যামাত্রা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হন শুম্বা। শুম্বা দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে একদিকে কাইতানো মাটি আকড়ে পড়ে থাকলেও আরেকদিকে আগ্রাসী ব্যাটিং করেন টেইলর! মাত্র ৩৭ বলেই তুলে নেন ফিফটি। টেইলরের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিলো জিম্বাবুয়ে! কিন্তু সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে মিরাজের বলে ক্যাচ দিরে ফেরেন তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি বঞ্চিত হলেন টেইলর। এরপর সাকিবের বলে কাইতানো ফিরলে ৩য় উইকেটের পতন ঘটে।

শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন সাত উইকেট। আর জিম্বাবুয়ের দরকার ৩৩৭ রান।

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২৮৪/১ (৬৭.৪ ওভার) (সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*)

জিম্বাবুয়ে (দ্বিতীয় ইনিংস): ১৪০/৩ (৩৮ ওভার) (শুম্বা ১১, টেইলর ৯২; তাসকিন ১/৩৯, সাকিব ২৩/১)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »