ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে পোপকে নিয়ে শঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনেকদিন ধরেই পেশির চোটে ভুগছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান অলি পোপ। যে কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত ২ জুলাই কেন্টের বিপক্ষে ম্যাচে ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে এই পেশির চোটে পড়েন সারের এই উইকেটরখক ব্যাটসম্যান। তার চোটের বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”পোপ ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁ পায়ের পেশির চোটের কারণে। ইসিবি এবং সারের ফিটনেস দল তার সঙ্গে কাজ করবে পুনর্বাসনের জন্য। প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »