শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দল খেলালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্যই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ডাটা অ্যানালিস্ট জিটি নিরোশান। যে কারণে শ্রীলঙ্কার পুরো দলকেই দুই দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

তবে শঙ্কার কথা চিন্তা করে লঙ্কানদের দ্বিতীয় সারির আরেকটি দলকেও প্রস্তুত রাখা হয়েছে। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দলের বিপক্ষে ভারত খেললে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না।

লঙ্কান দলকে নিয়ে আকাশ বলেছেন,”শ্রীলঙ্কার দুটি দল ইতোমধ্যে তৈরি। একটি দল আইসোলেশনে। আরেকটি দল ইংল্যান্ড থেকে এসেছে এবং তারা ডাম্বুলাতে অনুশীলন করছে। কিন্তু শুধু চিন্তা করুন, শ্রীলঙ্কার প্রথম দলটিই বেশ দুর্বল।”

আকাশ মনে করেন শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দল খেলালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না এই সিরিজে। এ বিষয়ে তিনি বলেন,”এই পরিস্থিতিতে আপনি যদি দ্বিতীয় সারির দলকে খেলান তবে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। একটি দ্বিপাক্ষিক সিরিজে যদি প্রতিদ্বন্দ্বিতাই না থাকে তাহলে মজা হবে কি করে?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »