অজিদের হারিয়ে সিরিজ শুরু ক্যারিবীয়ানদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক বোলারদের বোলিং তোপে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে হোঁচট খেয়েছে অষ্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেটে স্টিডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই এভিন লুইস০(২) এর উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারের ২য় বলে তাকে ফিরিয়ে দেন জস হ্যাজেলউড। ৫.৫ ওভারে দলীয় ২৪ রানে ক্রিস গেইল ৪(১০) এর উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করে দলীয় ৩৫ রানের মাথায় ফিরে যান ওপেনার লেন্ডল সিমন্স।

চার এবং পাঁচ নম্বরে নেমে স্লো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ২৫ বলে ২০ রান করেছে হেটমায়ার, ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন নিকোলাস পুরান। ৬ নম্বরে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরিতে দলকে ভাল অবস্থানে নিয়ে যায় আন্দ্রে রাসেল। ২৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। বল হাতে ৪ ওভারে ১ মিডেন দিয়ে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন জস হ্যাজলউড। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন মিচেল মার্শ।

১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভারে ১২৭ রানে করে অলআউট হয়েছে অষ্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ওবেদ ম্যাককয়, হাইডেন ওয়ালশ এবং ফ্যাবিয়ান অ্যালেন এর জবাব খুঁজে পায়নি অজিরা। দলের হয়ে মিচেল মার্শ একাই লড়াই করেছেন। ৩ নম্বরে নেমে ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রান করেছেন মার্শ। ওপেনিংয়ে নেমে ১৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রান করেছেন ম্যাথু ওয়েড। ময়জেস হেনরিক্স ১৬(৮), ডেনিয়েল ক্রিস্টান ১০(১২) রানের ইনিংস খেলেছেন।

বল হাতে দূর্দান্ত সময় পার করছেন ওবেদ ম্যাককয়। অজিদের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন হাইডেন ওয়ালশ, ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন।

সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ১৪৫/৬(২০)
সিমন্স ২৭, হেটমায়ার ২০, পুরান ১৭, রাসেল ৫১* বল হাতে হ্যাজলউড ১২/৩, মার্শ ২৬/২

অষ্ট্রেলিয়া ১২৭/১০(১৬)
ওয়েড ৩৩, হেনরিক্স ১৬, ক্রিসিয়ান ১০, মার্শ ৫১, বল হাতে ম্যাককয় ২৬/৪, ওয়ালশ ২৩/৩, অ্যালেন ২৪/২

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »