ইংল্যান্ডের এই দলের কাছে হার পাকিস্তানের ‘দুঃস্বপ্ন’!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আর এমন বাজে ভাবে হারার পরই শুরু হয়েছে পাকিস্তান দলের সমালোচনা।

যদিও এমন সময় পাকিস্তান দলের পাশে এসে দাঁড়িয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনতিখাব আলম। তিনি মনে করেন নিজেদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেললে এই সিরিজে ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে এই হারকে সাধারণভাবেই নিচ্ছেন তিনি।

সম্প্রতি ইনতিখাব বলেছেন,”এই হারে আমি অবাক হইনি। কারণ আপনি জানেন ইংল্যান্ড সফরের আগে আমরা কোন দলের সাথে এর আগে খেলেছি এবং কি ধরনের পিচে খেলেছি। ইংল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই খুব চ্যালেঞ্জিং।”

ইংল্যান্ড দলকেও প্রশংসায় ভাসিয়েছেন ইনতিখাব। তিনি বলেন,”পুরো কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ড দলকে। এই জয় তাদের প্রাপ্য। সাধারণত তাদের ক্রিকেট সিস্টেমটাই অনেক শক্তিশালী। যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসে। এ কারণেই তাদের এতো ভালো বদলি ক্রিকেটার। তারা নিজেদের প্রমাণ করেছে কার্ডিফে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »