৯ বছরের জুটির রেকর্ড ভাঙলেন রিয়াদ-তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট ক্রিকেটে ৯ম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭৭ বলে ১৯১ রান করেছে এই জুটি। এই জুটি গড়ার পথে ৯ বছর আগের মাহমুদউল্লাহ রিয়াদ এবং আবুল হাসান রাজুর গড়া সর্বোচ্চ রানের জুটি ভেঙেছেন দুজন।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ম উইকেটে ১৮৪ রানের জুটি গড়েছিলেন আবুল হাসান রাজু এবং মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের অভিষেক ম্যাচে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ১২৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন আবুল হাসান রাজু। ৯৭ বলে ৭৬ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

▪️২৭৭ বলে রেকর্ড ১৯১ রানের ৯ম উইকেট জুটি ভাঙল তাসকিনের বিদায়ে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। তখন ব্যাট হাতে ক্রিজে এসে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটি গড়েন তাসকিন আহমেদ। প্রথম দিনে শেষে ২৮ বলে ২৪ রানের জুটি গড়েন দুজন।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে বোলারদের পরীক্ষা নিতে থাকেন তাসকিন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের থেকেও সফলভাবে ব্যাটিং করেন তাসকিন। শুরুতে ওয়ানডে স্টাইলে খেললেও ধীরে ধীরে টেস্ট মেজাজে ব্যাট করেছেন পেসার তাসকিন আহমেদ।অপর প্রান্তে দূর্দান্ত ব্যাটিং করেছেন রিয়াদ। ১৯৫ বলে ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি পূরন করেন রিয়াদ। খানিক পরেই ৬৯ তাসকিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১ চারের সাহায্যে ৭৫ রান করে ফিরেছেন তাসকিন আহমেদ। ২৭৮ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১৫০* রানে অপরাজিত থাকেন রিয়াদ।

এর আগেই টেস্ট ক্রিকেটে ইতিহাসে ৯ম উইকেটে বাংলাদেশের সর্ব্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ।

৯ম উইকেটে বাংলাদেশের আগের জুটি ছিল মাহমুদউল্লাহ রিয়াদ এবং আবুল হাসান রাজুর ১৮৪ রান (২০১২)

টেস্ট ক্রিকেট ইতিহাসে ৯ম উইকেটে ১৯৫ রানের জুটির বিশ্ব রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকান ব্যাটসম্যান মার্ক বাউচার এবং প্যাট সিমকক্স এর দখলে(১৯৯৮) ৫ রানের জন্য বিশ্ব রেকর্ড হয়নি তাসকিন- রিয়াদের।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »