দ্বিতীয় দিন শেষে ৩৫৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হারারেতে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এর আগে মাহমুদউল্লাহর দেড়শো ও মুমিনুল, লিটন, তাসকিনদের ফিফটিতে ৪৬৮ রানে গুড়িয়ে যায় সফরকারীরা।

নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকেই মিল্টন শাম্বা ও কাইতানো ভীত গড়ার চেষ্টা করেন। ওপেনিং জুটিতেই আসে ৬১ রান। দলীয় ৬১ রানে সাকিবের বলে শাম্বা বিদায় নিলেও কাইতানো ও ব্রেন্ডন টেইলরের ৫৫ রানের জুটিতে ভালোভাবেই দিনশেষ করে স্বাগতিকরা।

এর আগে দ্বিতীয় দিনে কতক্ষণ টিকতে পারবে শেষ দুই উইকেট সেটা নিয়েই ছিলো চিন্তা-ভাবনা। তবে সবার ভাবনার বাইরে গিয়ে তাসকিনের মেইডেন ফিফটি আর রিয়াদের দুর্দান্ত দেড়শোতে বড় সংগ্রহ করে টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশন নির্বিঘ্নেই কাটান রিয়াদ ও তাসকিন। টপ অর্ডারে যেখানে ব্যার্থ সাইফ শান্তরা। সেখানে তাসকিনের অনবদ্য ব্যাটিংয়ে চাপ সামাল দেয় বাংলাদেশ। আর এক প্রান্তে টেস্ট থেকে বাতিলের খাতায় থাকা রিয়াদের দাপটে সম্মান বাঁচে সফরকারীদের। এর আগে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা।

দ্বিতীয় দিনে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৪৬৮ রান। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি শিকার করেছেন ৪টি উইকেট। তিরিপানো ও ভিক্টর ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ৪৬৮/১০ (১ম ইনিংস- ১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০
মুজারাবানি ৪/৯৪, তিরিপানো ২/৫৮।

জিম্বাবুয়ে ১১৪/১ (১ম ইনিংস)
কাইতানো ৩৭*, টেইলর ৩৩*
সাকিব ৪৩/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »