নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভিসা জটিলতায় দলের বাকি সদস্যদের সাথে নির্ধারিত ফ্লাইটে জিম্বাবুয়ে সফরে যাওয়া হয়নি বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের সদস্য রুবেল হোসেন ও টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য শামিম হোসেন পাটোয়ারি। জটিলতা কাটিয়ে এই দুই ক্রিকেটার একসাথে ধরবেন জিম্বাবুয়ের ফ্লাইট।
ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে নেই কিন্তু টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন, এমন ক্রিকেটাররা আজ শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করেন। তবে যেতে পারেননি প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া শামিম। একইভাবে ওয়ানডে দলের সাথে যেতে পারেননি রুবেল।
