নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রিয়াদের দেড়শো আর মুমিনুল, লিটন, তাসকিনের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের। প্রথম ইনিংসে ৪৬৮ রানে থামে টাইগারদের ইনিংস।
দ্বিতীয় দিনে কতক্ষণ টিকতে পারবে শেষ দুই উইকেট সেটা নিয়েই ছিলো চিন্তা-ভাবনা। তবে সবার ভাবনার বাইরে গিয়ে তাসকিনের মেইডেন ফিফটি আর রিয়াদের দুর্দান্ত দেড়শোতে বড় সংগ্রহ করে টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশন নির্বিঘ্নেই কাটান রিয়াদ-তাসকিন। টপ অর্ডারে যেখানে ব্যার্থ সাইফ শান্তরা। সেখানে তাসকিনের অনবদ্য ব্যাটিংয়ে চাপ সামাল দেয় বাংলাদেশ। আর এক প্রান্তে টেস্ট থেকে বাতিলের খাতায় থাকা রিয়াদের দাপটে সম্মান বাঁচে সফরকারীদের।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। মুজারাবানির বোলিং তোপে মাত্র ৮ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা। ৭০ রানে তিন উইকেট হারানোর পর লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। একদিকে উইকেট হারালেও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে লড়াই চালিয়ে যায় সফরকারীরা।
মুমিনুল ফিফটি তুলে নিলেও আরেকপ্রান্তে সাকিব-মুশফিকরা যোগ দেন যাওয়ার আসার মিছিলে।মুমিনুল ৭০ রানে ফিরলে দলের অবস্থা দাঁড়ায় ৬ উইকেটে ১৩২ রান। এরপর প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাশ্ম দু’জনেই তুলে নেন ফিফটি। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রাজ দূরে থাকতে ভুল শটে ব্যক্তিগত ৯৫ রানে উইকেট দিয়ে আসেন লিটন!
এরপর ব্লেসিং মুজারাবানির বলে চার মেরে ১৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ইনিংসটি খেলতে পাঁচটি চার মেরেছেন তিনি। এটি তাঁর ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। টেস্টে ৮ ইনিংস ও দুই বছর পর হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা।
সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৪৬৮ রান। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি শিকার করেছেন ৪টি উইকেট। তিরিপানো ও ভিক্টর ২টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ৪৬৮/১০ (১ম ইনিংস- ১২৬ ওভার)
রিয়াদ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০, সাদমান ২৩, মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০;
মুজারাবানি ৪/৯৪, তিরিপানো ২/৫৮।
