নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অধিনায়কত্ব হারালেন লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা।
অভিযোগের তাড়ায় টি টুয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব হারালেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুশাল পেরেরা। নতুন অধিনায়ক হিসাবে দাসুন শানাকাকে আলোচনায় রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) । ভারতের বিপক্ষে সিরিজে তার অধীনেই খেলবেন লঙ্কান বলে জানিয়েছেন বোর্ড কতৃপক্ষ।
চলতি বছরের মে মাসে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন পেরেরা। তার অধিনায়কত্বের অধীনে খেলা শ্রীলঙ্কা দল তিনটি সিরিজের তিনটিতেই ব্যার্থ হয়েছে। যদিও, মাঠের পারফরম্যান্সের কারনে নেতৃত্ব থেকে বাদ পড়েন নি তিনি।
গত কিছুদিন থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটার বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রিয় চুক্তি নিয়ে ঝামেলা চলে আসছিল। বেশ কয়েকবার কেন্দ্রিয় চুক্তিতে স্বাক্ষরের জন্য বোর্ড থেকে তাগিদ দেয়া হলেও লঙ্কান ক্রিকেটাররা স্বাক্ষর করছিলেন না।
বোর্ড কতৃক পেরেরার বিরুদ্ধে আভিযোগ, তিনি ক্রিকেটারদের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাদা সৃষ্টি করেছেন। যেখানে শানাকাই প্রথম ক্রিকেটার যিনি ভারতের বিপক্ষে সিরিজের চুক্তিপত্রে স্বাক্ষর করতে সম্মুতি প্রদান করেছেন। এবং, অন্যন্য ক্রিকেটারদের সাক্ষর করতে উদ্বুদ্ধ করেছেন।
শানার এই পদক্ষেপই বোর্ড এবং ক্রিকেটারদের বিরোধের অবসান ঘটিয়েছিল। বেশ কয়েকজন খেলোয়াড় উদ্বেগ প্রকাশ করেছেন যে, সফর চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগ মুহুর্তে পেরেরার আলোচনাগুলি শ্রীলঙ্কা দলের মধ্যে যথেষ্ট বিভেদ তৈরি করেছে।
এ কারণেই পেরেরাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর নতুন অধিনায়ক হিসেবে শানাকাকে বেছে নিয়েছে তারা। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ জুলাই।
