রিয়াদ-লিটনের ব্যাটে ভালো অবস্থানে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারাতে প্রথম দিন শেষে লিটন দাশ ও মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। মুজারাবানির তান্ডবে বাংলাদেশের এই ব্যাটিং ধস।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। মুজারাবানির বোলিং তোপে মাত্র ৮ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা। ৭০ রানে তিন উইকেট হারানোর পর লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। একদিকে উইকেট হারালেও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে লড়াই চালিয়ে যায় সফরকারীরা।

মুমিনুল ফিফটি তুলে নিলেও আরেকপ্রান্তে সাকিব-মুশফিকরা যোগ দেন যাওয়ার আসার মিছিলে।মুমিনুল ৭০ রানে ফিরলে দলের অবস্থা দাঁড়ায় ৬ উইকেটে ১৩২ রান। এরপর প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাশ্ম দু’জনেই তুলে নেন ফিফটি। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রাজ দূরে থাকতে ভুল শটে ব্যক্তিগত ৯৫ রানে উইকেট দিয়ে আসেন লিটন!

এরপর ব্লেসিং মুজারাবানির বলে চার মেরে ১৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ইনিংসটি খেলতে পাঁচটি চার মেরেছেন তিনি। এটি তাঁর ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। টেস্টে ৮ ইনিংস ও দুই বছর পর হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা।

বাংলাদেশ- ২৯৪/৮ (৮৩ ওভার) (মুমিনুল ৭০, সাদমান ২৩, রিয়াদ ৫৪*, লিটন ৯৫)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »