নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডেভন কনওয়ে, ডি কক এবং কাইল জেমিসন আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। সোফিয়ে একলিস্টেন, স্নেহ রানা এবং শেফালি ভার্মা নারীদের তালিকায় আছেন শর্ট লিস্টে।
আজ বুধবার (৭ জুলাই) আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড়ের নমিনি ঘোষণা করে এতে স্থান পায় জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পারফর্ম করা খেলোয়াড়েরা।
ডেভন কনওয়েঃ ডেভন কনওয়ে সম্প্রতি অভিষেক ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করেন। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করে। গত মাসে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান করেন তিনি।
কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হন তিনি। টেস্টে ১১৮.৫০ এভারেজে ২৩৭ রান। এবং টি-টোয়েন্টিতে ১৪২.১০ স্ট্রাইক রেটে ১৩৫ রান সংগ্রহ করেন তিনি।
কাইল জেমিসন
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কাইল জেমিসন। ম্যাচে ৬১ রানে সাত উইকেট শিকার করেন এই কিউই অলরাউন্ডার। গত মাসে দুই টেস্টে ১৭.৪০ গড়ে ১০ উইকেট শিকার করেন এই কিউই তারকা।
