জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতির ঘাটতি দেখছেন না মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আগামীকাল ৭ জুলাই ১.৩০ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সব রকমের প্রস্তুতি সেরেছে টাইগাররা। এই ম্যাচের আগে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। মুল লড়াইয়ের আগে প্রস্তুতির ঘাটতি দেখছেন না বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

 

গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে সবশেষ দুইটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি খেলে জিম্বাবুয়ের উদ্দেশ্যে বওনা হয়েছে মুমিনুলবাহিনী। টেস্ট সিরিজের আগে টি টোয়েন্টি টূর্নামেন্টে থাকায় কিছুটা হলেও খেলোয়াররা মানসিক ভাবে পিছিয়ে থাকার কথা। কেননা এক ফর্মেট থেকে অন্য ফর্মেটে ফিরে আসার সুযোগ হয়ে উঠে নি টাইগারদের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, টি-টোয়ন্টি খেলে টাইগারদের টেস্ট প্রস্তুতি কেমন হল?

 

মঙ্গবার ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে মুমিনুল জানান, ‘টি-টোয়েন্টি খেলার পর টেস্ট খেলতে এসে প্রস্তুতি নিয়ে একটু উদ্বিগ্ন ছিলাম। আল্লাহর রহমতে দুশ্চিন্তা প্রায় মিলিয়ে গেছে। এখানে আসার পর প্রায় এক সপ্তাহ লাল বলে অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচে সবাই ভালো ব্যাটিং-বোলিং করেছে। যে ঘাটতি মনে হয়েছিল, এখন মনে হচ্ছে নেই। আমার মনে হচ্ছে সবাই টেস্টের ভালো প্রস্তুতিই নিয়েছে।’

বাংলাদেশের এবারের জিম্বাবুয়ে সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারের স্পোর্টস ক্লাব মাঠে। মুমিনুলের আশা, প্রস্তুতি ম্যাচের মতো মূল ম্যাচেও আবহাওয়া একই রকম থাকবে। তবে আবহাওয়া পরিস্থিতি বদলে যাওয়ার শঙ্কাও দেখছেন তিনি।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কন্ডিশন আমাদের কাছে একই মনে হচ্ছে। প্রস্তুতি ম্যাচে যেমন কন্ডিশন ছিল মূল ম্যাচেও তেমন থাকবে আশা করি। তবে এমনটা না হলেও আমি অবাক হবো না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »