নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেন স্টোকসকে অধিনায়ক করে নতুন করে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হটাৎ করে তিনজন ইংলিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে।
যার কারণেই নতুন করে দল সাজিয়েছে ইসিবি। বর্তমানে ইংলিশ ক্রিকেটাররা আইসোলেশনে আছেন। দলের নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসকে। তবে ইংল্যান্ডের এই দলে রয়েছে একাধিক নতুন মুখ।
ইংল্যান্ড ও পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৮ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে হবে কার্ডিফে। পরের দুইটি ওয়ানডে হবে ১০ ও ১৩ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ১৬, ১৮ ও ২০ জুলাই।
ইংল্যান্ডের নতুন স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন ও জেমস ভিন্স।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, শোয়েব মাকসুদ, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির।
